ঢাকা | খ্রি.

নরসিংদীর শিবপুরে ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ আশপাশের এলাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং | Photo Card
নরসিংদীর শিবপুরে ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ আশপাশের এলাকা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সোমবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকা।

সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, কম মাত্রার হওয়ায় ভূমিকম্পটিকে মৃদু হিসেবে বিবেচনা করা হয়েছে।

ভোরে হঠাৎ কেঁপে ওঠায় ঢাকার বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়। তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৩ এবং এর কেন্দ্র ছিল নরসিংদীর শিবপুর এলাকায়।

এর আগে ২০২৫ সালের ২১ ও ২২ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
স্মৃতির পাশে দাঁড়াবে বলে জেমাইমা বিবিএল ছেড়ে দিল, একেই বলে

স্মৃতির পাশে দাঁড়াবে বলে জেমাইমা বিবিএল ছেড়ে দিল, একেই বলে