ঢাকা | বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2025 ইং | Photo Card
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে মোনাকোর সঙ্গে ২–২ গোলে ড্র করে সাইপ্রাসের ক্লাব পাফোস।

এই ম্যাচে ১৮ মিনিটে পাফোসের প্রথম গোলটি করে রেকর্ড বইয়ে উঠে এসেছেন ব্রাজিলের ৩৮ বছর বয়সী ডিফেন্ডার ডেভিড লুইজ। চ্যাম্পিয়নস লিগে আশির দশকে জন্মানো খেলোয়াড়দের মধ্যে প্রথম গোলটি লুইজের।গত আট বছরের মধ্যে চ্যাম্পিয়নস লিগে এটাই প্রথম গোল লুইজের। এর আগে সর্বশেষ গোল করেছিলেন ২০১৭ সালে চেলসির হয়ে রোমার বিপক্ষে।

চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করার তালিকায় দুইয়ে উঠে এসেছেন চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগজয়ী এ ফুটবলার।লুইজের আগে এতদিন চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করায় দুইয়ে ছিলেন ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টি। রোমার হয়ে ২০১৪ সালে রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কোর বিপক্ষে ৩৮ বছর ৫৯ দিন বয়সে গোল করেন টট্টি।লুইজ গতকাল রাতে ৩৮ বছর ২১৮ দিন বয়সে গোল করে টট্টিকে পেছনে ফেললেন। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার পেপের। ২০২৩ সালে শাখতার দোনেস্কের বিপক্ষে ৪০ বছর ২৯০ দিন বয়সে গোল করে রেকর্ডটি গড়েন পর্তুগাল কিংবদন্তি।
খবর- যুগান্তর

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা