ঢাকা | খ্রি.

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ আজ বিকেলে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং | Photo Card
রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ আজ বিকেলে ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সুযোগ আজ মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, নির্বাচনী তফসিল অনুযায়ী আজ বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারিত রয়েছে। এই সময় পার হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।

এবার রাষ্ট্রপতি পদে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে। তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের ডা. আমির শফিকুর রহমান। সমর্থক হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন।

গত রোববার (১৬ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

দুই প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ওই দিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
আবারও আইনি জটিলতায় শাহরুখপুত্র আরিয়ান খান

আবারও আইনি জটিলতায় শাহরুখপুত্র আরিয়ান খান