ঢাকা | খ্রি.

সেঞ্চুরির খরা কাটানো ম্যাচে বাবরের যত রেকর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2025 ইং | Photo Card
সেঞ্চুরির খরা কাটানো ম্যাচে বাবরের যত রেকর্ড ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেঞ্চুরির স্বাদ পেলেন বাবর আজম। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল ১০২ রানের দারুণ এক অপরাজিত ইনিংস খেলেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৮৩ ইনিংস এ সেঞ্চুরির মাধ্যমে বেশ কয়েকটি রেকর্ডও নিজের করে নিয়েছেন 

এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান।ও দিনের হিসেবে ৮০৭ দিনের অপেক্ষা শেষে বাবরের ব্যাটে ঝরল সেঞ্চুরি।ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এখন যৌথভাবে বাবর আজম ও সাঈদ আনোয়ারের দখলে। দুজনেরই সেঞ্চুরি ২০টি। তবে ইনিংসের হিসেবে অনেক এগিয়ে বাবর—সাঈদ আনোয়ারের চেয়ে ১০৮ ইনিংস কম খেলেই ছুঁয়েছেন মাইলফলকটি।

দ্বিতীয় ওয়ানডেতে মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ১১২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন বাবর।

এর ফলে ওয়ানডেতে ৪০তম বার সেঞ্চুরি জুটিতে শামিল হলেন তিনি, যা পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। তালিকার শীর্ষে রয়েছেন ইনজামাম–উল–হক, যার সেঞ্চুরি জুটি ৪১টি।১৩৬ ইনিংসে ২০ ওয়ানডে সেঞ্চুরি করে তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে নাম লেখালেন বাবর। তালিকার শীর্ষে হাশিম আমলা (১০৮ ইনিংস) এবং দ্বিতীয় স্থানে বিরাট কোহলি (১৩৩ ইনিংস)।

নিজেদের মাটিতেও নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক। পাকিস্তানের মাটিতে এটি বাবরের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি—যা দেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল মোহাম্মদ ইউসুফের, ৭টি সেঞ্চুরি।
তিন সংস্করণ মিলিয়ে বাবরের আন্তর্জাতিক সেঞ্চুরি এখন ৩২। পাকিস্তানের হয়ে যা চতুর্থ সর্বোচ্চ।

এই তালিকার শীর্ষে রয়েছেন ইউনিস খান, যার সেঞ্চুরি ৪১টি।

খবর- কালের কণ্ঠ


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা নেবে আর্জেন্টিনা?

ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা নেবে আর্জেন্টিনা?