রোববার রাতে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। ৫৩ মিনিটে অ্যালেক্স ফেবাসের গোলে লিড নেয় স্বাগতিক এলচে। ৭৮ মিনিটে কর্নার থেকে পাওয়া বল কাজে লাগিয়ে রিয়ালকে সমতায় ফেরান হাউসন।তবে ৮৪ মিনিটে আলভারো রদ্রিগেজের দুর্দান্ত শটে আবারও এগিয়ে যায় এলচে। হারের শঙ্কায় পড়া রিয়ালকে ৮৭ মিনিটে উদ্ধার করেন বেলিংহাম। এমবাপ্পের পাস থেকে গোল করে দলের মান বাঁচান তিনি। ইনজুরি টাইমে এলচের ভিক্টর চুস্ট লাল কার্ড দেখলেও শেষ মুহূর্তে আর জয় পাওয়া হয়নি রিয়ালের।এই হোঁচটের পরও ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ। তবে সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। রাতের অন্য ম্যাচে গেটাফেকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
খবর- সমকাল
নিউজ বাংলা চ্যানেল