বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোবারক হোসেন ভুঁইয়া জানান, আজ (৬ আগস্ট) বুধবার ভোরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদিশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মৃতদেহ তাদের পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতরা হচ্ছেন, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম চওপল্লী এলাকার ওমান প্রবাসী বাহর উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), তার স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম আক্তার (২), ভাবী লাবনী আক্তার (৩০), নানী ফয়জুন্নেসা (৮০), ভাতিজী রেশমী আক্তার (৮) ও লামিয়া (৯)। আহতদের মধ্যে রয়েছে বাহার উদ্দিন ও মাইক্রোবাস চালকসহ ৫জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লি গ্রামের ওমানপ্রবাসী বাহার উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে একটি হাইএস মাইক্রোবাসে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ভোরের দিকে জগদিশপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়।
খবর চ্যানেল আই
নিউজ বাংলা চ্যানেল