ঢাকা | খ্রি.

বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণে চতুর্থ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং | Photo Card
বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণে চতুর্থ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বৃষ্টির পরও শনিবার সকালে বায়ুদূষণের মাত্রায় বিশ্বের শহরগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ সময় শহরটির বায়ুমান স্কোর ছিল ১৬১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

শনিবার (২২ আগস্ট) সকালে আইকিউএয়ারের তালিকায় ১৮৭ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের অবস্থানে ছিল মালয়েশিয়ার কুচিং। ১৬৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। ভারতের কলকাতা ১৬২ স্কোর নিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে।

এর পরেই রয়েছে ঢাকা। তালিকায় আরও দূষিত শহরগুলোর মধ্যে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) রাজধানী কিনশাসা, বাহারাইনের মানামা এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরের বায়ু ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

এ ছাড়া বায়ুমান স্কোর ২০১ থেকে ৩০০ হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ