ঢাকা | খ্রি.

ঢাকার আকাশ মেঘলা, দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং | Photo Card
ঢাকার আকাশ মেঘলা, দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করছে। এর মধ্যেই দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির সঙ্গে বাতাসের সর্বোচ্চ গতি ১৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।

এদিকে রবিবার সকাল ৬টায় ঢাকায় ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড