সৈয়দ এম এ জিন্নাহ্, ১৫ জানুয়ারি, ঢাকা : বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ঢাকা জেলার উদ্যোগে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহ:বার ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, মিরপুর, ঢাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি
যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, ঢাকা। এতে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থাকার কথা থাকলেও নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি
ঢাকা জেলার জেলা প্রশাসক মো: রেজাউল করিম।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ঢাকা, জনাব মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন শামীমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ঢাকা।
অনুষ্ঠানে
বক্তব্য রাখেন ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহমদ আলী, জেলা শিক্ষা
অফিসার মোঃ আব্দুল মজিদ এবং বিশেষ অতিথি শামীমা সুলতানা। বক্তারা শিক্ষার্থীদের শারীরিক
ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে দেশ
গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠান
শেষে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি শামীমা সুলতানা। পরে প্রতিযোগিতায়
বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি শামীমা সুলতানা এবং জেলা
শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ।
পুরস্কার
বিতরণীর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে ঢাকা জেলা পর্যায়ের ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া
প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
নিউজ বাংলা চ্যানেল