ঢাকা | খ্রি.

ঢাকায় ফের ভূমিকম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2025 ইং | Photo Card
ঢাকায় ফের ভূমিকম্প ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
পাঁচদিনের মাথায় ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা মৃদু। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল।এদিকে ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার ভেতরে।

গত ২২ ও ২৩ নভেম্বর দুইদিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশ এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে তিনটির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এবং একটির ঢাকা। এর মধ্যে শুক্রবার (২১ নভেম্বর) একটি শনিবার (২২ নভেম্বর) তিনটি ভূমিকম্প সংঘটিত হয়।
খবর- জাগো নিউজ

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স