ঢাকা | খ্রি.

৪ হাজার শিশুর পাশে দাঁড়িয়ে গিনেস রেকর্ড বলিউড গায়িকার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং | Photo Card
৪ হাজার শিশুর পাশে দাঁড়িয়ে গিনেস রেকর্ড বলিউড গায়িকার ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728
বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল। তিনি এক মানবিক উদ্যোগ হাতে নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অফ রেকর্ডসে নাম লিখিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই তার সমাজ সেবায় আগ্রহ রয়েছে। দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যই মূলত তিনি কনসার্ট করে থাকেন। তার এ মহান উদ্যোগে ইতোমধ্যেই জীবন পরিবর্তন হয়েছে হাজার হাজার শিশুর। তিনি এবার  ৩ হাজার ৮০০ জনেরও বেশি শিশুর হার্ট সার্জারির উদ্যোগ নিয়েছেন।

উল্লেখ্য, মাত্র সাত বছর বয়সে পলকের এই মানবসেবার অসাধারণ পথচলা শুরু হয়। ট্রেনে একদিন কিছু দুঃস্থ শিশুকে দেখে তার জীবনের গতিপথ বদলে যায়, তিনি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি একদিন এ মানুষগুলোর পাশে দাঁড়াবে। এরপর পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন স্থাপিত হয়। এর মাধ্যমে বহু শিশুর জটিল হার্ট সার্জারি সম্পন্ন হয়। তিনি মাত্র সাত-আট বশর বয়সেই ২৫ হাজার টাকা উপার্জন করেছিলেন কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য। স্কুল পড়ুয়ার হার্ট সার্জারি করার জন্য প্রথম ৫১ হাজার টাকা সংগ্রহের মাধ্যমে হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।
/ইউএমএইচ

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী