ঢাকা | বঙ্গাব্দ

‘জীবনকেই বিশ্বাস করে উঠতে পারছি না’

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2025 ইং | Photo Card
‘জীবনকেই বিশ্বাস করে উঠতে পারছি না’ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
গ্র্যামি অ্যাওয়ার্ডসের রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পাওয়া শিল্পীদের নাম ঘোষণার সময় টিভির পর্দায় নিজের নাম শুনতেই আনন্দে ফেটে পড়েন কোরিয়ান পপ তারকা ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের রোজ। 

আপ্লুত হয়ে রোজ বলেই দিলেন, ‘আমি আমার জীবনকেই বিশ্বাস করে উঠতে পারছি না! সবকিছু বুঝে উঠতে এখনো সময় লাগছে।’
গত ৭ নভেম্বর ঘোষিত গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় শুধু এক বিভাগে নয়, রোজের নাম উঠে এসেছে তিন বিভাগে। রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার এবং বেস্ট পপ ডুয়ো/ গ্রুপ পারফরম্যান্স বিভাগে জায়গা পেয়েছেন তিনি।
এর মাধ্যমে কে-পপ তারকা হিসেবে বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন রোজ। তিনিই গ্র্যামিতে মনোনয়ন পাওয়া দক্ষিণ কোরিয়ার প্রথম নারী শিল্পী।
আর তার এ সাফল্য সম্ভব হয়েছে তার ‘আপাতে’ গান দিয়ে।  গানটিতে রোজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স।আর তার এ সাফল্য সম্ভব হয়েছে তার ‘আপাতে’ গান দিয়ে।
  গানটিতে রোজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স।
ব্যাড বানি, সাবরিনা কার্পেন্টার, দোয়েচি, বিলি আইলিশ, লেডি গাগা, কেনড্রিক লামারদের পেছনে ফেলে রোজে যদি এবার সত্যিই গ্র্যামি জিতে যান; তাহলে সেটা হবে কে-পপের ইতিহাসে আরেকটি বড় অর্জন।
ইত্তেফাক/পিএস

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
আমি আগের চেয়ে অনেক শান্ত ও পরিপক্ব: মাহি

আমি আগের চেয়ে অনেক শান্ত ও পরিপক্ব: মাহি