ঢাকা | বঙ্গাব্দ

কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2025 ইং | Photo Card
কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের ছবির ক্যাপশন: ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ad728

যুক্তরাষ্ট্র ও কানাডা নতুন করে বাণিজ্য আলোচনা শুরু করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শনিবার (১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, কানাডায় প্রচারিত একটি রাজনৈতিক বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহারের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

শুক্রবার তিনি বলেন, আমি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে পছন্দ করি, কিন্তু তারা যা করেছে, তা ভুল ছিল। বিজ্ঞাপনটি ভুয়া ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু আমরা এখন আলোচনায় ফিরব না।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে কানাডার সঙ্গে চলমান আলোচনা বাতিল করেন এবং কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

অন্টারিও প্রদেশ সরকারের তৈরি বিজ্ঞাপনে রিগানের পুরোনো ভাষণ ব্যবহার করে বলা হয়, বিদেশি পণ্যে শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ সৃষ্টি করে এবং কর্মসংস্থান নষ্ট করে। বিতর্কের পর অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বিজ্ঞাপনটি স্থগিত করেন।

প্রধানমন্ত্রী কার্নি জানিয়েছেন, কানাডা আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দেশটির মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশই যায় যুক্তরাষ্ট্রে। তবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতিতে দুই দেশের সম্পর্ক টানাপোড়েনে পড়েছে।

খবর- কালবেলা


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লটারিতে ৬৪ জেলার এসপি রদবদল, দেখুন তালিকা

লটারিতে ৬৪ জেলার এসপি রদবদল, দেখুন তালিকা