এম এ মামুন : চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত “হ্যাচ ফ্যাচ” নামের একটি রেস্টুরেন্ট থেকে দরজা ভেঙে আশীক (২১) নামের এক বাবুর্চির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে তার সহকর্মীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আশীক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের শ্রী জয় কুমারের ছেলে। তিনি গত ছয় মাস ধরে ওই রেস্টুরেন্টে রাধুনির কাজ করছিলেন এবং রেস্টুরেন্টের ভেতরেই থাকতেন।
পুলিশ জানিয়েছে, তিনি গত ৩-৪ বছর আগে সনাতন ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহন করেন এবং তার নাম পরিবর্তন করেছিলেন। এরপর মুসলিম মেয়েকে বিবাহ করেছিলেন। তার পরিবার থাকেন গোপালগঞ্জে।
উদ্ধারকারী সহকর্মী মামুন বলেন, শেষবার সাড়ে ১২টার সময় আশীকের সঙ্গে ফোনে কথা হয়। এরপর বারবার ফোন দিলেও কোনো সাড়া পাইনি। পরে রেস্টুরেন্টে এসে জানালা দিয়ে দেখি, সে ঘরের ভেতর পড়ে আছে। পরে ঘরের দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুপুর ২টার দিকে আশীককে হাসপাতালে আনা হয় অচেতন অবস্থায়। পরীক্ষানিরীক্ষা করে আমরা নিশ্চিত হই, তিনি মারা গেছেন। তবে মৃত্যুটি স্বাভাবিক মনে হয়নি। বিষয়টি সংশিষ্ট থানা পুলিশকে অবহতি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার তদন্ত কর্মকর্তা আলী হোসেন জানান, লাশের ময়নাতদন্তের পর জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল