মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পোর্টল্যান্ড শহরে সেনা মোতায়েন সাময়িকভাবে আটকে দিয়েছেন এক বিচারক।
ওরেগন ও পোর্টল্যান্ডের করা ওরেগনের ফেডারেল মামলার প্রেক্ষিতে ডিস্ট্রিক্ট জাজ ক্যারিন ইমারগাট স্থানীয় সময় শনিবার এ আদেশ দেন বলে জানিয়েছে আইউইটনেস নিউসাশনে
প্রতিরক্ষা বিভাগ জানিয়েছিল যে ট্রাম্প প্রশাসনের নিয়ন্ত্রণে রেখে ওরেগন ন্যাশনাল গার্ডের ২০০ সদস্যকে ৬০ দিনের জন্য পোর্টল্যান্ডে মোতায়েন করা হবে। এর লক্ষ্য যেসব স্থানে বিক্ষোভ হচ্ছে কিংবা হতে পারে, সেসব জায়গায় ফেডারেল সম্পত্তি রক্ষা করা।
এর আগে, পোর্টল্যান্ড শহরকে ‘যুদ্ধবিধ্বস্ত’ আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। ওরেগনের কর্মকর্তারা জানান, ট্রাম্পের এমন আখ্যা হাস্যকর।
পোর্টল্যান্ডে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ভবনে সম্প্রতি রাতের বেলায় বিক্ষোভ হয়।
সেনা মোতায়েন ঘোষণার আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব বিক্ষোভে অল্প কিছু মানুষ জড়ো হন।
খবর- সময়ের আলো
নিউজ বাংলা চ্যানেল