ঢাকা | খ্রি.

প্রবীর মিত্রের নামে ওয়েবসাইট চালু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2025 ইং | Photo Card
প্রবীর মিত্রের নামে ওয়েবসাইট চালু ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
চলতি বছরের ৫ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বাংলা ছবির কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। তার এই বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অনেকগুলো কালজয়ী ছবিতে অভিনয় করেছেন। নতুন প্রজন্ম যেন তার সম্পর্কে জানতে পারে, সে জন্য ‘অ্যাক্টর প্রবীর মিত্র’ একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এই ওয়েবসাইটে তার জন্ম, বেড়ে ওঠা থেকে শুরু করে ক্যারিয়ারের নানা বিষয় উল্লেখ রয়েছে। আছে অদেখা অনেক স্থিরচিত্র।

সম্প্রতি বিএফডিসিতে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান অভিনেতার ছেলে মিথুন মিত্র। তিনি বলেন, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ এখনো আমার বাবাকে মনে রাখেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। বাবাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে এই ওয়েবসাইট।

প্রসঙ্গত, ১৯৪১ সালে জন্ম নেওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে ‘জলছবি’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। চার দশকের বেশি সময় ধরে তিনি এই ইন্ডাস্ট্রিতে অসংখ্য সব জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন।

খবর- মানবজমিন


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সরকারি হাসপাতালে শতভাগ উপস্থিতি নিশ্চিতে বায়োমেট্রিক ও জিও-ফ

সরকারি হাসপাতালে শতভাগ উপস্থিতি নিশ্চিতে বায়োমেট্রিক ও জিও-ফ