ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনে প্রতিবেশি দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ: জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2025 ইং | Photo Card
নির্বাচনে প্রতিবেশি দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ: জামায়াত আমির ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি
ad728

নির্বাচনে প্রতিবেশি দেশের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে চীনা প্রতিনিধি দলকে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় ঐক্যের মধ্যদিয়েই সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মগবাজারে দলীয় কার্যালয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এর আগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ানসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরেন ডা. শফিকুর রহমান।

বৈঠকে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ দুদশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দুদেশের পার্টি টু পার্টি এবং সরকারের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বাংলাদেশের গণঅভ্যুত্থান এবং পরবর্তী পরিস্থিতি তুলে ধরে জামায়াত।

পাশের দেশে পালিয়ে থাকা শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্রের কথা তুলে ধরার পাশাপাশি নির্বাচন ইস্যুতে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়। জামায়াত আমির জানান, সংস্কার শেষে যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত তারা। দেশ শাসনের সুযোগ পেলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে জামায়াত, বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড