ঢাকা | বঙ্গাব্দ

সাঁতারের পোশাক ঘিরে বিতর্কে সাই পল্লবী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং | Photo Card
সাঁতারের পোশাক ঘিরে বিতর্কে সাই পল্লবী ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে এবার দেখা যাবে নিতেশ তিওয়ারির বহুল আলোচিত ছবি রামায়ণ-এ সীতার ভূমিকায়। তবে সিনেমা মুক্তির আগেই অভিনেত্রীকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক।

সম্প্রতি ছুটি কাটাতে গিয়ে সমুদ্রতটে সাঁতারের পোশাকে তোলা কয়েকটি ছবি ভাইরাল হয়। জানা গেছে, ছবিগুলো শেয়ার করেছিলেন তার বোন পূজা। মুহূর্তের মধ্যেই সেগুলোতে প্রতিক্রিয়ার ঝড় ওঠে অনলাইনে। কেউ প্রশংসা করলেও অনেকেই কড়া সমালোচনায় মুখর হন।

সমালোচকদের ভাষ্য- সীতার চরিত্রে অভিনয় করা একজন নায়িকার ব্যক্তিজীবনে এমন পোশাক মানায় না। কেউ লিখেছেন, ‘পর্দায় সীতা, বাস্তবে বিকিনি- এই দ্বৈত চরিত্র মানা যায় না।’ আবার অন্যরা বলছেন, ‘ভারতীয় ঐতিহ্যের প্রতীক এমন চরিত্রে অভিনয় করলে বাস্তব জীবনেও সংযত থাকা উচিত।’

অন্যদিকে অভিনেত্রীর ভক্তরা তাকে সমর্থন দিয়ে লিখেছেন, ‘সাঁতারের পোশাক পরা কোনো অপরাধ নয়। এটি একান্তই ব্যক্তিগত ব্যাপার।’ কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘সাঁতার কাটতে গিয়ে কি তবে শাড়ি পরে নামতে হবে?’

এমন বিতর্কের মাঝেই ছবিটির প্রথম লুক শেয়ার করেছেন নির্মাতা নিতেশ তিওয়ারি। সেখানে রণবীর কাপুরকে রামের ভূমিকায় আর সাই পল্লবীকে সীতার ভূমিকায় দেখতে পেয়ে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সবকিছু ঠিক থাকলে রামায়ণ আগামী ২০২৬ সালের ৮ নভেম্বর মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

সোশ্যাল মিডিয়ার বিতর্ক যাই থাকুক না কেন, দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাই পল্লবীর সীতা রূপ দেখার জন্য।

খবর- সময়ের আলো

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের জন্য অতিরিক্ত অর্থা

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের জন্য অতিরিক্ত অর্থা