ঢাকা | খ্রি.

নারীদের ক্যান্সার সচেতনতায় কাফকো লেডিস ক্লাবে সেমিনার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং | Photo Card
নারীদের ক্যান্সার সচেতনতায় কাফকো লেডিস ক্লাবে সেমিনার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

নারীদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে ধারণা দিতে কাফকো লেডিস ক্লাবে বিশেষ ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কাফকো স্টাফ কলোনিতে কাফকো মেডিকেল সেন্টারের সহযোগিতায় এবং Modern Cancer Hospital Guangzhou-এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন নারী।

সেমিনারে নারীদের মধ্যে তুলনামূলকভাবে বেশি দেখা যায় এমন Breast Cancer, Cervical Cancer, Ovarian Cancer ও Endometrial Cancer-এর প্রাথমিক লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধ, স্ক্রিনিং এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে Modern Cancer Hospital Guangzhou-এর বিশেষজ্ঞ চিকিৎসক Dr. Wu Wei ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত আধুনিক Minimally Invasive Technologies সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ক্যান্সারের ধরন, রোগের পর্যায় এবং রোগীর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে উপযুক্ত ক্ষেত্রে এসব আধুনিক চিকিৎসাপদ্ধতি প্রয়োগ করা যেতে পারে।

তার মতে, Minimally Invasive Technology ব্যবহারের ক্ষেত্রে তুলনামূলকভাবে ছোট ক্ষত, কম রক্তক্ষরণ ও কম ব্যথার পাশাপাশি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকে। তবে কোন রোগীর জন্য কোন চিকিৎসাপদ্ধতি উপযুক্ত, তা নির্ধারণে বিশেষজ্ঞ চিকিৎসকের মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারে কাফকো মেডিকেল সেন্টারের প্রধান পরিচালক ডা. ফারহানা নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ক্যান্সার স্ক্রিনিং করার ওপর গুরুত্বারোপ করেন। শরীরে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

Modern Cancer Hospital Guangzhou Bangladesh Office-এর Country Manager Emily Sy বলেন, ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় সচেতনতা তৈরিতে সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশি রোগীদের কাছে আধুনিক ক্যান্সার চিকিৎসা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে চিকিৎসা সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সেমিনারে অংশগ্রহণকারীরা নারীদের ক্যান্সারের ঝুঁকি, প্রতিরোধ, স্ক্রিনিং ও আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বিশেষজ্ঞরা তাদের প্রশ্নের উত্তর দেন এবং ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আয়োজকেরা বলেন, একজন সচেতন নারী শুধু নিজের স্বাস্থ্য সুরক্ষায় নয়, পরিবার ও সমাজের মধ্যেও স্বাস্থ্যসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। নারীদের ক্যান্সার সম্পর্কে সঠিক ধারণা দেওয়া, নিয়মিত স্ক্রিনিংয়ে উৎসাহিত করা এবং রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন করাই এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।

সেমিনার আয়োজনের সহযোগিতার জন্য KAFCO Medical Center, KAFCO Ladies Club, অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানায় Modern Cancer Hospital Guangzhou।

আয়োজকেরা জানান, বাংলাদেশে ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫০০ আধা স্থায়ী ঘর নির্মাণ করছেন স

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫০০ আধা স্থায়ী ঘর নির্মাণ করছেন স