ঢাকা | খ্রি.

তিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং | Photo Card
তিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ইলিয়াস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস শাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, রোববার রাতে সান্তাহার থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় ইলিয়াস অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরাও থানায় উপস্থিত হন।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ডা. সায়েদুর রহমানের পদত্যাগ ও পুনর্নিয়োগের পেছনে ‘টেকনিক্যাল

ডা. সায়েদুর রহমানের পদত্যাগ ও পুনর্নিয়োগের পেছনে ‘টেকনিক্যাল