শুক্রবার (১৪ আগস্ট) রাতে রামগঞ্জ থেকে নোয়াখালীর চাটখিল যাওয়ার পথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে একই দিন বিকেলে রামগঞ্জ শিশু পার্ক এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে খাবার বিতরণ কার্যক্রমে তারা অংশ নিয়েছিলেন।
আটক রাশেদ রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে মোরশেদুল আমিন বাবু রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রামগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে খাবার বিতরণ করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, রাশেদ ও বাবু নামে দুজনকে আটক করা হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষ হওয়ার পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ বাংলা চ্যানেল