ঢাকা | খ্রি.

ভেনেজুয়েলার ওপর ‘স্থল হামলা’ চালানোর ঘোষণা ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2025 ইং | Photo Card
ভেনেজুয়েলার ওপর ‘স্থল হামলা’ চালানোর ঘোষণা ট্রাম্পের ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728
ল্যাটিন আমেরিকান দেশ ভেনেজুয়েলাকে লক্ষ্য করে শিগগিরই স্থল হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদক কারবারিদের বিরুদ্ধে সামরিক এ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মার্কিন সেনাদের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনারা ভেনেজুয়েলার মারদ চোরাকারবারিদের ঠেকাতে কাজ করছেন। ফলে সমুদ্র দিয়ে মাদকের নৌকার বেশিরভাগ আর আসছে না। আপনারা হয়ত মাদক কারবারিরা সাগর দিয়ে আর মাদক পরিবহণ করতে চাইছে না। তাদের লক্ষ্য করে আমরা স্থলেও হামলা শুরু করব। আমরা খুব শিগগিরই হামলা শুরু করব। আমরা তাদের প্রতি সতর্কতা দিচ্ছি : আমাদের দেশে বিষ পাঠানো বন্ধ করুন।গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ঘিরে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পের এমন মন্তব্যের পর ধরেই নেওয়া যায়, ভেনেজুয়েলায় হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি।

পেন্টাগন অবশ্য আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার কিছু সহযোগীকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্যের’ তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র।এতে করে এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ওপর আরও নিষেধাজ্ঞা এবং তার সম্পদ জব্দ করতে পারবে যুক্তরাষ্ট্র। তবে মাদুরোর ওপর কোনো মারণাস্ত্র ব্যবহার করা হবে কি না সেটি নিশ্চিত নয়।মাদক বিরোধী অভিযানের নামে নৌকা ও জাহাজে হামলা চালিয়ে এখন পর্যন্ত ৮০ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে ক্যারিবিয়ান অঞ্চলে কয়েক ডজন যুদ্ধজাহাজ ও ১৫ হাজার সেনা জড়ো করেছে তারা।

/এমএইচআর

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর আটক

আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর আটক