যশোর-নড়াইল-কালনা মহাসড়কের বাঁশভিটা এলাকায় রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত আল-আমিন যশোর জেলার কোতয়ালি থানার খোলাডাঙ্গা গ্রামের মো. মফিজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশভিটা এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই সময় ট্রাকের চালকের হেলপার আল-আমিন গাড়িটির চাকা পরীক্ষা করছিলেন।
এমন সময় যশোর থেকে নড়াইলের দিকে যাওয়া একটি দ্রুতগতির প্রাইভেট কার ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আল-আমিন মারা যান। একই ঘটনায় প্রাইভেট কারে থাকা আরও দুইজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পরে আহত দুজনকে চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল