অরিন্দম চৌধুরী অপু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাল্লা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক। তিনি বর্তমানে উপজেলা যুবলীগের নেতা এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
পুলিশের ভাষ্য, ১৫ আগস্টকে সামনে রেখে অরিন্দম এলাকায় শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছিলেন। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ও ২৫ (ডি) ধারায় করা মামলায় তাকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারের পর অরিন্দম চৌধুরী অপুকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী বলেন, ১৫ আগস্ট উপলক্ষে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য অরিন্দম বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল