ঢাকা | খ্রি.

‘হ্যালো ডিসি’তে অভিযোগ, কেরানীগঞ্জে সরানো হলো দীর্ঘদিনের ময়লার স্তূপ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং | Photo Card
‘হ্যালো ডিসি’তে অভিযোগ, কেরানীগঞ্জে সরানো হলো দীর্ঘদিনের ময়লার স্তূপ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করা হয়েছে। ‘হ্যালো ডিসি’ অ্যাপে অভিযোগ পাওয়ার পর সোমবার (১০ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে ময়লা পরিষ্কার করা হয়।

এর আগে রোববার ‘হ্যালো ডিসি’ অ্যাপে এক ব্যক্তি অভিযোগ করেন, কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকলেও তা দেখার কেউ নেই। অভিযোগটি পাওয়ার পর ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ওমর ফারুককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং সেখানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের ব্যবস্থা করেন। ময়লা পরিষ্কার হওয়ায় ওই এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে নিয়মিত ময়লা ফেলা হলেও তা বন্ধ বা অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ‘হ্যালো ডিসি’তে অভিযোগের পর দ্রুত ময়লা সরিয়ে ফেলায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানের উদ্দেশ্যেই ‘হ্যালো ডিসি’ সেবা চালু করা হয়েছে। নাগরিকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর ও উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক বলেন, নাগরিকদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে ‘হ্যালো ডিসি’ কার্যকর ভূমিকা রাখছে। কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপের বিষয়টিও এই সেবার মাধ্যমে প্রশাসনের নজরে আসে। পরে সেখানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং