নিউজ বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অ্যাক্টনে মা ও ছোট ভাইকে হত্যার অভিযোগে ১৭ বছর বয়সী অর্জুন অরবিন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর সে মায়ের হোন্ডা অ্যাকর্ড গাড়ি নিয়ে পালিয়ে যায়। রাতভর তল্লাশির পর বুধবার ভোরে ওয়েল্যান্ড শহরের একটি পার্কিং লট থেকে তাকে আটক করা হয়।