ঢাকা | খ্রি.

অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনাসদস্য নিখোঁজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং | Photo Card
অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনাসদস্য নিখোঁজ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালিতে আকস্মিক বন্যায় পাঁচ সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। পানির প্রবল স্রোতে সেনাবাহিনীর একটি ক্যাম্পের দুটি আশ্রয়কেন্দ্রও ভেসে গেছে। নিখোঁজ সেনাদের সন্ধানে সেনাবাহিনী ও বিভিন্ন উদ্ধারকারী সংস্থা তল্লাশি চালাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার অরুণাচল প্রদেশের স্টেট ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (এসইওসি) পাঁচ সেনাসদস্য নিখোঁজ হওয়ার তথ্য জানিয়েছে।

এসইওসি জানিয়েছে, গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দিবাং ভ্যালির পাসু পানিতে আকস্মিক বন্যা দেখা দেয়। মিপি সার্কেল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের ওই এলাকায় হঠাৎ করে বিপুল পরিমাণ পানি নিচের দিকে নেমে আসায় আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

পুলিশ সুপার পঙ্কজ কুমার জানান, পাসু পানি আর্মি ক্যাম্পে ৫ম গ্রেনেডিয়ার্সের দুটি আশ্রয়কেন্দ্র পানির স্রোতে ভেসে যায়। এ সময় সাত সেনাসদস্য পানির প্রবল স্রোতে আটকা পড়েন।

পরে তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অন্য পাঁচ সেনাসদস্য এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের উদ্ধারে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং জেলার ডিডিএমওর সদস্যরা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স