শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) ভূমিকম্পের বিষয়টি জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর অন্তত তিনটি আফটারশকও রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি সম্ভাব্য সুনামির আশঙ্কায় দেশটির কয়েকটি এলাকায় সতর্কতা জারি করেছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল