ঢাকা | বঙ্গাব্দ

অডিশনে অপ্রীতিকর ঘটনা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2025 ইং | Photo Card
অডিশনে অপ্রীতিকর ঘটনা ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

বলিউডের ঝলমলে আলোর দুনিয়ার নিচে অন্ধকার বাস্তবতা প্রকাশ করলেন অভিনেত্রী মৌনী রায়। মাত্র ২১ বছর বয়সে ক্যারিয়ারের শুরুতে অডিশন দিতে গিয়ে অপ্রীতিকর ও অপমানজনক আচরণের শিকার হয়েছিলেন অভিনেত্রী, যা আজও ভুলতে পারেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের ভেতরের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন মৌনী। তিনি বলেন, তখন আমার বয়স ২১ কি ২২ বছর। একদিন একটি অডিশনের জন্য আমি এক অফিসে যাই। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। সেই সময় একটি দৃশ্যের বর্ণনা দেয়া হচ্ছিল; যেখানে নায়িকা পানিতে পড়ে অচেতন হয়ে যান এবং নায়ক তাকে টেনে তুলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেন। এরপরই সেই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। মৌনী জানান, সেখানে উপস্থিত এক ব্যক্তি হঠাৎই তার দিকে এগিয়ে এসে কোনো অনুমতি না নিয়েই ঠোঁট চেপে ধরেন, আর রীতিমতো সেই কাজটি করে দৃশ্যটি দেখাতে শুরু করেন। কয়েক সেকেন্ডের জন্য বুঝতেই পারিনি, আমার সঙ্গে কি হচ্ছে! আমি কাঁপতে শুরু করি, তারপর এক দৌড়ে নিচে নেমে যাই। মৌনী আরও বলেন, আমাকে মানসিকভাবে এতটাই আঘাত করেছিল যে, ঘটনাটি অনেকদিন পর্যন্ত আমাকে অস্বস্তিতে ফেলে, এখনো মনে পড়ে। যদিও সেই ব্যক্তির নাম বা পরিচয় জানাননি মৌনী।

খবর- মানবজমিন


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন

শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন