ঢাকা | খ্রি.

কলকাতার হোটেলে আগুন: আজ দেশে যাচ্ছে ৬ বাংলাদেশির মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং | Photo Card
কলকাতার হোটেলে আগুন: আজ দেশে যাচ্ছে ৬ বাংলাদেশির মরদেহ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশি নাগরিকদের মধ্যে ছয়জনের মরদেহ আজ দেশে পাঠানো হচ্ছে। পরিবারের আবেদনের পর সাতক্ষীরার বাসিন্দা রেবতী সরকারের মরদেহ কলকাতাতেই সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

মরদেহ সংরক্ষণ, দেশে পাঠানোসহ সংশ্লিষ্ট সব ব্যয় বহন করছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। এর অংশ হিসেবে শুক্রবার রাতে ছয়টি মরদেহ কলকাতার পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ড হিমঘরে রাখা হয়।

শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর কুষ্টিয়ার বাসিন্দা দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, তাদের সন্তান শর্ণশীষ দত্ত এবং মো. আকরাম আলীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একই প্রক্রিয়ায় সাভারের আহামেদ বাবু ও সাতক্ষীরার এসএম আলিমুজ্জামানের মরদেহও ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

মরদেহগুলো বুঝে পাওয়ার পর স্বজনরা সেগুলো নিয়ে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যান। শুক্রবার রাতেই বাংলাদেশ মিশন ও ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) প্রয়োজনীয় ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দিয়েছে।

এদিকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতক্ষীরার রেবতী সরকারের মরদেহ কলকাতাতেই সৎকারের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

ময়নাতদন্ত থেকে শুরু করে মরদেহ হস্তান্তর এবং সরকারি প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহগুলো স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ উপহাইকমিশন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
পাঁচ দিনের সফরে ঢাকায় ব্রিটিশ বাণিজ্য দূত

পাঁচ দিনের সফরে ঢাকায় ব্রিটিশ বাণিজ্য দূত