ঢাকা | খ্রি.

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মেজর সাদিককে গ্রেপ্তার দেখানোর শুনানি আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং | Photo Card
সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মেজর সাদিককে গ্রেপ্তার দেখানোর শুনানি আজ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রাজধানীর খিলক্ষেত থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কারাগারে থাকা সাবেক মেজর মো. সাদিকুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর আজ মঙ্গলবার (১৮ আগস্ট) শুনানি হবে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রবিবার সন্ধ্যায় খিলক্ষেত থানার ওই মামলায় কারাগারে থাকা সাবেক মেজর সাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. শাহজালাল ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আবেদনটি করেন। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান মঙ্গলবার শুনানির দিন নির্ধারণ করেন।

আদালতের নথি থেকে জানা যায়, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সাদিককে ২০২৪ সালের ২৯ অক্টোবর একটি সামরিক আদালত তিন মাসের কারাদণ্ড দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

পরবর্তী সময়ে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেই সময় থেকে তিনি কারাগারে রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
আট বছর পর সিলেট থেকে ফের বিদেশি এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট

আট বছর পর সিলেট থেকে ফের বিদেশি এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট