ঢাকা | খ্রি.

সরকারের ছয় মাস পূর্তিতে আজ বিশেষ মতবিনিময় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং | Photo Card
সরকারের ছয় মাস পূর্তিতে আজ বিশেষ মতবিনিময় সভা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বিএনপি সরকারের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে আজ সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সরকারের গত ছয় মাসের কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা ও তথ্য প্রকাশ করা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত সভাটি বেলা ১১টায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে শুরু হওয়ার কথা রয়েছে।

সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ ছাড়া সভায় উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যদের।

বিশেষ এই মতবিনিময় সভায় সরকারের প্রথম ছয় মাসের সার্বিক কর্মকাণ্ড ও প্রধান অর্জন তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স