নিউজ বাংলা ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে যাওয়ার সড়ক পুনর্নির্মাণের কাজ নির্ধারিত সময় পেরিয়েও শেষ হয়নি। বিভিন্ন স্থানে সড়ক খুঁড়ে রাখায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের সোয়া পাঁচ কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে পার্কে যেতে হচ্ছে। বৃষ্টিতে সড়কে কাদা জমে দুর্ভোগ আরও বেড়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
নিউজ বাংলা চ্যানেল