ঢাকা | খ্রি.

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং | Photo Card
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক :  দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে সংসদ সদস্য পদ শূন্য হওয়ার বিধান সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে, এ বিষয়ে করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ। তিনি কালের কণ্ঠকে জানান, রিটটি এখনো এখতিয়ারসম্পন্ন কোনো বেঞ্চে উপস্থাপন করা হয়নি। তবে এটি বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চে উপস্থাপন করা হতে পারে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত কোনো সংসদ সদস্য ওই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তাঁর সংসদীয় আসন শূন্য হবে। তবে এ কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে তিনি অযোগ্য হবেন না।

রিটের বিষয়ে ইউনূছ আলী আকন্দ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে। পাশাপাশি, ৭০ অনুচ্ছেদ বহাল থাকা অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।

রিটকারী আরও জানান, আদালত প্রাথমিক শুনানি শেষে রুল জারি করলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত রাখার আবেদন করা হয়েছে। রিটে আইনসচিব ও মন্ত্রিপরিষদসচিবকে বিবাদী করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
রিয়াদের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত

রিয়াদের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত