ঢাকা | খ্রি.

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

  • নিউজ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং | Photo Card
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক :  বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।পুলিশ সপ্তাহ ২০২৬-এর চতুর্থ ও শেষ দিনে বুধবার (১৩ মে) বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স-এ অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মো. আলী হোসেন ফকির-এর নিকট উপস্থাপন করবেন।অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত সোহান-শরিফুল

আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত সোহান-শরিফুল