ঢাকা | খ্রি.

বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং | Photo Card
বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ছবির ক্যাপশন: ছবি-সংগৃহীত
ad728
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে দেশজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কোন কোন কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তা যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেন।

তথ্য অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

মির্জা আব্বাস ভোট দেবেন ঢাকার শাহজাহানপুরে অবস্থিত মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে।

বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

এ ছাড়া সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে এবং হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহন উপজেলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

খবর-যুগান্তর


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
জাভি-ইনিয়েস্তাদের রেকর্ড ভেঙে ২০২৬ বিশ্বকাপের খুব কাছে স্পেন

জাভি-ইনিয়েস্তাদের রেকর্ড ভেঙে ২০২৬ বিশ্বকাপের খুব কাছে স্পেন