ঢাকা | বঙ্গাব্দ

মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং | Photo Card
মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া মা হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানালেন, তিনি ও তার স্বামী সালমান আরাফাতের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান।

নাদিয়া সেই পোস্টে একটি বেবি বাম্প ফটোশুটের ছবি শেয়ার করে এই সুখবরটি দেন। তাদের কোলজুড়ে আসা ছোট্ট রাজকন্যার নাম রাখা হয়েছে ‘মেহরোজ নূর সানাহ’।
সুখবর দিয়ে নাদিয়া লিখেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটি সুন্দর কন্যাসন্তান (মেহরোজ নূর সানাহ)-কে পেয়ে ধন্য। আল্লাহ যেন ওকে রক্ষা করেন। তাকে সঠিক পথ প্রদর্শন, ঈমান, ভালোবাসা ও অফুরন্ত সুখে যেন ভরিয়ে দেন আল্লাহ। আমাদের ছোট রাজকন্যাকে আপনারা দোয়া করবেন।’

২০২৪ সালের ২১ জুন সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমানও বিনোদন অঙ্গনে কাজ করেন। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন।
দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। বিজ্ঞাপন, শর্টফিল্ম, মিউজিক ভিডিওর পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। 
খবর- সময়

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স