ঢাকা | খ্রি.

যুক্তরাষ্ট্রের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণে হতাহত ২ শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 9, 2025 ইং | Photo Card
যুক্তরাষ্ট্রের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণে হতাহত ২ শিক্ষার্থী ছবির ক্যাপশন: ছবি: এনবিসি নিউজ
ad728
যুক্তরাষ্ট্রের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। গুলিবর্ষণের এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তারা জানিয়েছে। 

কেন্টাকি অঙ্গরাজ্যের রাজধানী ফ্রাঙ্কফোর্টের পুলিশ ও কাউন্টি শেরিফের ডেপুটিরা গুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে এবং সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।

বিশ্ববিদ্যালয়টির এক মুখপাত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হতাহত দুইজনই শিক্ষার্থী, কিন্তু সন্দেহভাজন যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি শিক্ষার্থী নন।

গুলির ঘটনাটি ঘটেছে আবাসিক এক ডরমেটরির বাইরে। একসময় কেবলই কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান কেন্টাকি স্টেট ইউনিভার্সিটি এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য না করলেও জানিয়েছে, তারা পরে এ বিষয়ে বিস্তারিত বিবৃতি দেবে। ফ্রাঙ্কফোর্ট পুলিশ এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি।

সূত্র: রয়টার্স


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স